# বিএনপি সরকারে যুক্ত হলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী - Link: https://manobadhikarkontho.com/2026/08/22/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87/ - Published: 2026-08-22T02:29:39+06:00 - Author: self > **নিজস্ব প্রতিবেদক। মানবাধিকার কন্ঠ** সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস পর মন্ত্রিসভায় যুক্ত হলেন চার পূর্ণমন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী। তাদের নিয়ে মন্ত্রীসভার আকার দাঁড়ালো ৫২ জনে। এদিন  সন্ধ্যায় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান নব নির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি নিজে প্রেসিডেন্ট হিসাবে  শপথ নেয়ার পরপরই মনোনীত  মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ পড়ান মির্জা ফখরুল ইসলাম আলমগীর । বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের এমপি আবদুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বাংলাদেশ জাতীয় পাটির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হয়েছেন। ছবি:সংগৃহীত। এছাড়া পূর্ণ মন্ত্রীদের শপথ গ্রহণের পরপরই  পৃথকভাবে  প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। **মন্ত্রীসভায় নতুন পাঁচজন****, যে মন্ত্রণালয় পাচ্ছেন** ছয় মাস বয়সী বিএনপি সরকারের মন্ত্রিসভায় এটাই প্রথম রদবদল।নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে চারজন পূর্ণমন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রীকে শপথ পড়ান। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পাচ্ছেন।অপরদিকে প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকন পেতে যাচ্ছেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব।আর পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়া রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন।